×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ২০ বার পঠিত
এস এম দৌলত, জেলা প্রতিনিধি, বগুড়া:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বগুড়ার সোনাতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ঘোড়াপীর এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকিরের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াপীর তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে সোনাতলা উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির।

প্রধান অতিথির বক্তব্যে জাকির বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও বদ্ধপরিকর।

সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মহন, বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সিজু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন রুবেল, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বপন ইসলাম, তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামিরুল ইসলাম, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান বাটালু, পৌর বিএনপির সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল করিম লাজু এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রঞ্জু।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তোহাদ্দেত হোসেন বাবুল, তেকানী ইউনিয়ন যুবদলের সভাপতি সালজার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপজেলা ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat