সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
আসামরাজ্যের কাছাড়জেলার শিলচরে ৯ বছর বয়সি এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগের মূল অভিযুক্ত রাজু রায়কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর ) রাতে হোজাই থেকে ফেরার পথে শিলচরের মধুরাপুল এলাকা থেকে রাজু রায় (৩২) কে আটক করা হয়।
তাঁর বাড়ি কাছাড় জেলার শিলচরের থার্ড লিংক রোডের ৫ নম্বর গলিতে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, রাজু রায় শিশুটিকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন।
শিশুটির মায়ের দাবি, অভিযুক্তকে শিশুটি বাবা বলে সম্বোধন করত। এই অভিযোগ সামনে আসার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি একটি অডিও রেকর্ডিংকে কেন্দ্র করে ঘটনাটি নতুন করে আলোচনায় আসে। ওই অডিওতে শিশুটি অভিযুক্ত রাজুকে নির্যাতন বন্ধ করার অনুরোধ জানাতে শোনা যায় বলে দাবি করা হয়েছে।
বিষয়টি প্রকাশ্য আসার পর শিশুটির নিরাপত্তা এবং পুলিশের প্রাথমিক ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে।
এ জাতীয় আরো খবর..