×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৫
  • ৭৮ বার পঠিত
মুনিরুল ইসলাম মুনির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। লোকাল বাস মালিক সমিতির পক্ষ থেকে অতিরিক্ত ১৫০ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে দূরপাল্লার বাসগুলো থেকে মালিক ও শ্রমিকদের জন্য ৩০ টাকা করে মোট ৬০ টাকা নেয়া হতো। তবে আজ সকাল সাড়ে ৮টা থেকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই অতিরিক্ত ১৫০ টাকা দাবি করে লোকাল বাস মালিক সমিতি। দূরপাল্লার বাস মালিকরা এই অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে বাস চলাচল আটকে দেয়া হয়।

এদিকে, হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

কাউন্টারে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস না ছাড়ায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে বাসের কাউন্টার মাস্টারদের বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat