×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ২৮ বার পঠিত
ফাহাদ হাসান জিসান, বন্দর প্রতিনিধি :

নারায়ণগঞ্জের বন্দরে ইটভাটা ব্যবসায়ী মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় এলেও সন্তুষ্ট নন নিহতের পরিবার। স্বামী হত্যার ঘটনায় প্রত্যাশিত বিচার না পাওয়ার অভিযোগ তুলে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

নামাজ শেষে বাড়ি ফেরার পথে হত্যা

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ইটভাটা ব্যবসায়ী মোতালেব। জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।

এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রায়ে সন্তুষ্ট নন নিহতের স্ত্রী

আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহতের স্ত্রী মাকছুদা বলেন, স্বামী হত্যার ঘটনায় তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছিলেন। কাঙ্ক্ষিত বিচার না পাওয়ায় উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড হলেও নিহতের পরিবারের প্রত্যাশা পূরণ হয়েছে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat