×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ৩২ বার পঠিত
মুনিরুল ইসলাম মুনির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেন জেলা ছাত্রদলের নেতাকর্রা। শোভাযাত্রাটি শিবগঞ্জ পৌর বাজার এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুই ছাত্রলীগ নেতা। পরে সেখান থেকে তাদের আটক করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আটককৃতরা হলেন—ছাত্রলীগ নেতা মো. শামীম ও মো. রাব্বি। তবে তারা ছাত্রলীগের কি পদে আছে তা জানাতে পারেনি পুলিশ। 

জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম অভি জানান, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ সময় সড়কে দাঁড়িয়ে ছাত্রলীগের দুই নেতা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তাদের আটক করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় দুজনকে থানায় আটক রাখা হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat