×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ৮২ বার পঠিত
পাবনা (সাঁথিয়া) প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ।

আলোচনায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির অগ্রগতি ও জনসেবার মানোন্নয়নের বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজ ও দ্রুত পৌঁছে দেওয়ার কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময়কালে সাইয়েদ বিন আব্দুল্লাহ উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে প্রতিটি দপ্তরের কাজের বর্তমান অবস্থা ও মাঠপর্যায়ের অগ্রগতির খোঁজখবর নেন। সরকারের গৃহীত উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনাগুলো যথাযথভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ ছাড়া জনভোগান্তি কমিয়ে সেবাপ্রার্থীদের প্রতি আরও আন্তরিক হওয়ার ওপর জোর দেন তিনি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় তাঁরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

সভার সমাপ্তিতে সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat