×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ২৮৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: এক বিজিবি সদস্যের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙা ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে এনে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দাতিয়ার বিলকিছ বেগম নামে এক নারী এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সিরাজুল ইসলাম নিজেকে র‌্যাব-৯ এ কর্মরত বলে পরিচয় দেন। 

সংবাদ সম্মেলনে ওই নারী জানান, দাতিয়ারা এলাকায় তার পাঁচ শতক জায়গা আছে। ওই জায়গায় সীমানা প্রাচীর করতে গেলে র‌্যাব সদস্য পরিচয়দানকারি প্রতিবেশি সিরাজুল ইসলাম বাধা দেন এবং পরে নির্মিত সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেন। সিরাজুল ইসলাম তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

বিলকিছ বেগমের পক্ষে তার চাচাতো ভাই মো. শিমুল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তারাসহ স্বজনরা এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত দৃষ্টি কামনা করেন।  

তবে অভিযোগ অস্বীকার করেছেন সিরাজুল ইসলাম। ওই সংবাদ সম্মেলনের পর তিনি প্রেস ক্লাবে এসে সাংবাদিকদেরকে জানান, প্রতিপক্ষ তাকে ফাঁসাতে নিজেরাই নিজেদের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। এখন তারা আমার উপর দায় চাপাচ্ছে। সিরাজুল ইসলাম আরো জানিয়েছেন তিনি এখন র‌্যাবে নন, বিজিবিতে কর্মরত আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat