×
সদ্য প্রাপ্ত:
ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ১৮৭ বার পঠিত
আমতলী, বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে মাইক্রোবাসের ধাক্কায় আলেয়া (৫২) নামের এক বৃদ্ধা  নারী নিহত।

বরিশাল - কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর  চুনাখালী ব্রিজ সংলগ্ন স্থানে মাইক্রোবাসের ধাক্কায় আলেয়া (৫২) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে।

স্থানীয় সূত্র জানা যায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার  দিকে  নিহত আলেয়ার বাসার ওপর পাশে রাস্তার কুকুয়া ইউনিয়ন ভূমি অফিসের ওযু করতে এসেছিলেন। ওযু শেষে নিজ বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার স্বীকার হন। নিহত আলেয়া বেগম কুকুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব চুনাখালি গ্রামের মৃত নব মিয়ার স্ত্রী। 

ঘটনাস্থলে থাকা গ্রাম পুলিশ মো: নাজমুল ইসলাম রিপন বলেন, ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। আমরা অনেকেই মহিষকাটা বাসস্ট্যান্ড থেকে ইজি বাইক চালকদের কাছ থেকে  শুনে ঘটনাস্থলে উপস্থিত হই। এখানে উপস্থিত হয়ে অনেক লোকজনের ভিড় দেখতে পাই পরে নিহতের পরিচয় জানতে পারি।  

নিহত আলেয়া বেগমের ছোট ভাই আব্দুল কালাম মোল্লা বলেন,  প্রত্যক্ষদর্শী না থাকায় আমরা গাড়ি বা গাড়ির ড্রাইভার কাউকেই সনাক্ত করতে পারিনি। 

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)  কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।  সড়ক দুর্ঘটনায় আলেয়া বেগম নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat