×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ৭৯ বার পঠিত
রাসেল ইসলাম, লালমনিরহাটঃ

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার সহযোগী ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ। সহযোগী কামরুল হাসান পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, রংপুর কোতোয়ালি থানার ১২ নম্বর মামলা ও হাতীবান্ধা থানার ৩১ নম্বর মামলাসহ তিনটি ভয়ভীতি প্রদর্শনের জিডিতে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল পলাতক থেকে গোপনে আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করতে গোপনে নেট দুনিয়ায় যোগাযোগ সচল করেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকা থেকে শ্যামলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 

অপর আসামি তার ঘনিষ্ঠ সহযোগী কামরুল হাসান হাতীবান্ধা থানার একটি মামলা ও পাটগ্রাম থানার তিনটি ভয়ভীতি প্রদর্শনের জিডি মূলে অভিযুক্ত থাকায় পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সোহানবাগ এলাকা থেকে কামরুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat