×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ১৯০ বার পঠিত
মাহমুদুল হাসান তৌহিদ মন্ডল রিপোর্টার বগুড়ার:
বগুড়ার শিবগঞ্জে সর্ট সার্কিটের আগুনে পুড়েছে গরু ও গোয়ালঘর। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা চকপাড়া গ্রামে  ফজলুল বারীর (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে। ফজলুল বারী ঐ গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

ফললুল বারীর স্ত্রী রিক্তা খাতুন বলেন, আমরা গতরাত সাড়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে ১২টার দিকে গোয়ালঘরে আগুন লেগে যায়। আমার স্বামী ফজলুর বারী গোয়ালঘরের গরু বের করতে গেলে তার  হাতের ও কপালের কিছু অংশ পুড়ে যায়। সে শিবগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। গ্রামবাসীর প্রচেষ্টায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা ধারনা করছি সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

রিক্তা খাতুন আরও বলেন, আগুণে আমাদের গোয়ালঘরসহ ৩টি ঘড় পুড়ে যায়, আগুনে পুড়ে ১টি ষাঁড় গরু মারা যায় ও ২টি গরু মারাত্মকভাবে পুড়ে যায়। এতে আমাদের প্রায় ৪লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন সব হারিয়ে অসহায় হয়ে পরেছি।

এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বললেন, বিষয়টি আমি জেনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে ও বাস্তব অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat