×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৫৮৭ বার পঠিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় নাসির নগর এ নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রি বন্ধ ঘোষণা করায় ইন্ডাস্ট্রিজদের কর্মচারী ও শ্রমিকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।

শ্রমিকরা জানান, দীর্ঘ বছর ধরে চলে আসা নাসির টোব্যাকো ও বিড়ি ফ্যাক্টরি  বন্ধ হয়ে গেলে তাদের না খেয়ে মরতে হবে। তারা এই ফ্যাক্টরি পূনরায় চালু করার দাবিতে হাজার হাজার কর্মচারী ও শ্রমিক এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নেয়। 

 এ সময় কুষ্টিয়া-প্রাণপুর রোডের মানববন্ধন ও প্রতিবাদ সভা নাসির নগর থেকে আল্লারদর্গা বাজার পর্যন্ত মিছিল করে। (রবিবার  ২৪ মার্চ)  সকাল ১১ টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

পরে উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর আশ্বাসে তারা ফিরে আসেন। তিনি উৎসুক কর্মচারী ও শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, আগামী ৩-৪ দিনের মধ্য মালিক পক্ষের সাথে কথা বলে পূনরায় ফ্যাক্টরি চালু করার চেষ্টা করবেন বলেও জানাই।

উল্লেখ্য নাসির উদ্দিন বিশ্বাস এর ইন্তেকালের পর বড় স্ত্রী আনোয়ারা বিশ্বাস ২ মেয়ে, এক ছেলে ও ছোট স্ত্রী তাসলিমা সুলতানা দুই ছেলে, এক মেয়ে নিয়ে আলাদা ভাবে চলতে চায়, এ কারণে দুই পক্ষের দ্বন্দ্বে দীর্ঘদিন নাসির বিড়ি এবং নাসির সিগারেট উৎপাদন সম্পন্ন ভাবে বন্ধ থাকে। প্রায় ১০ হাজার শ্রমিক কর্মচারী কর্মহীন হয়ে পড়বে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat