×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২০-০৯-২৪
  • ৩২৩ বার পঠিত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দেশে আটকে পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে আরও দুইটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমানের বিশেষ এই ফ্লাইট দুইটি পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমানের যেসব যাত্রী ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন কেটেছিলেন তাদের আগামী ২৬ সেপ্টেম্বর (ঢাকা-জেদ্দা) ও ২৭ সেপ্টেম্বর (ঢাকা -রিয়াদে) যাত্রীবাহী ফ্লাইটে সৌদি আরব নিয়ে যাওয়া হবে।

এর আগে বিমানের বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট সৌদি গেলেও সেখানে যাত্রী নেয়া হয়েছিল নিবন্ধন ও ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। এবারই প্রথম রিটার্ন টিকিট কাটা যাত্রীদের অগ্রাধিকার দেয়া হলো।

বিমান বাংলাদেশ তাদের বিজ্ঞপ্তিতে জানায়, ১৬ ও ১৭ মার্চের ফিরতি টিকেটধারী যাত্রীদের এই ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ আগামীকাল ২৪ সেপ্টেম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিমান আরও জানায়, নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তবে অন্য তারিখের যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছতে হবে; বিধায় সকল যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat