×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ২২৬ বার পঠিত
মোঃ এমদাদুল হক, নিজস্ব প্রতিবেদক 
জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় মোখোমোখি দুই ইজিবাইকের চাপায় নুরুল হক (৭৫) নামে প্রবীণ সাংবাদিকের মৃত্যুর গঠনা ঘটে। 

২১ ডিসেম্বর শনিবার রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের চাপায় গুরুতর আহত হন তিনি। রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামালপুর পৌর এলাকার বানিয়াবাজার থেকে তার পত্রিকা অফিসে যাবার পথে একই সাথে দুই ইজিবাইক তাকে চাপা দেয়। 

স্থানীয়রা গুরুতর   আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন। 

জামালপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক নুরুল হকের প্রথম জানাজার নামাজ আজ রবিবার সকাল ১১ টায় শহরের আল জামিয়াতুল হাবিবিয়া কওমি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় জেলায় কর্মরত সাংবাদিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গ নুরুল হকের বর্ণিল সাংবাদিকতা জীবনের স্মৃতিচারন এবং শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শহরে বেপরোয়া ইজিবাইক অটোরিকশা চলাচল বন্ধের দাবি  জানান এবং জামালপুর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবার মান নিয়ে প্রশ্ন তোলেন ও প্রতিবাদ জানান বিভিন্ন সংগঠন -

পরে নিহতের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযার শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

নিহত নুরুল হক জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার বাসিন্দা ছিলেন। নিহত সাংবাদিক নুরুল হক সাংবাদিকতা শুরু করেন ময়মনসিংহ থেকে প্রকাশিত সাপ্তাহিক দর্পণ ও দৈনিক জাহান পত্রিকার মেলান্দহ উপজেলার প্রতিনিধি হিসেবে। ১৯৮০ সালে মেলান্দহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তার পিতা কবিরত্ন আব্দুল হামিদ পল্লীকণ্ঠ নামে একটি সাপ্তাহিক পত্রিকার বের করেন। পরবর্তী সময়ে তার বাবার মৃত্যুর পর সাপ্তাহিক পল্লীকণ্ঠ পত্রিকার হাল ধরেন প্রবিণ এই সাংবাদিক। পরে ২০০৬ সালে দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন নামে আরেকটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। ১৯৯১ সালে সরকারি চাকুরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ফ্রিডম পার্টি থেকে (জামালপুর-০৩) মেলান্দহ-মাদারগঞ্জ আসনে সংসদ নির্বাচন করেন। 

প্রবীন এই সাংবাদিকের মৃত্যুতে জেলায় কর্মরত সকল সাংবাদিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তি বর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat