×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ২৩৩ বার পঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বজ্রনাথপুর দাখিল মাদ্রাসা থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২ পরীক্ষার্থী। তবে তাদের কেউ পাশ করতে পারেনি।

মাদ্রাসা সূত্রে জানা যায়, এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য বজ্রনাথপুর দাখিল মাদ্রাসা থেকে ৮ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্য থেকে পরীক্ষায় অংশ নেয় মাত্র ২ জন। সেখানে দুজনই ফেল করেন।

সংশ্লিষ্ট  মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, করোনার প্রাদুর্ভাবের পর থেকে বজ্রনাথপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার মান কমতে থাকে। মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা নিয়মিত ক্লাস নিতেন না। এ  অনিয়মনিতির কারণে ফলাফল খারাপ হয়েছে।

বজ্রনাথপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেনটেন্ড এজাজুল জানান, এবার আমাদের প্রতিষ্ঠান থেকে ৮ শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ২ জন। ফলাফল প্রকাশ হলে দেখা যায়, তারা দুইজনই ফেল করেছে।

ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তার কাছে জানতে চাইলে  তিনি বলেন, প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এখানে ৮ জন শিক্ষক আছেন, তবে তারা কেউ বেতন পান না। যে কারণে তারা অন্য কাজের সাথে জরিয়ে পড়েন। ক্লাস নিতে খুব একটা আগ্রহী নন। মাদ্রাসাটি এমপিওভুক্ত হলে শিক্ষার মান আরও বাড়তো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা জানান, বিষয়ি সত্যিই দুঃখজনক। কেন এতো খারাপ ফলাফল হলো তা খতিয়ে দেখব। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat