×
সদ্য প্রাপ্ত:
পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৯-২৫
  • ৩৩৫ বার পঠিত

স্বাধীনবাংলা, বরিশাল প্রতিনিধি :

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি পরিবারকে বাস্তুচ্যুত করতে এক বৃদ্ধাকে অমানুষিক নির্যাতন চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে ব্যর্থ হয়ে সর্বশেষ ওই বৃদ্ধার চুল কেটে দেওয়াসহ নানা ভাবে হয়রানি চালিয়ে আসছে। নির্যাতন বন্ধ করে শান্তিপূর্ণভাবে বাঁচার আকুতি জানিয়ে ওই বৃদ্ধা ও তার পরিবার এ ঘটনার বিচার দাবি করেছেন।

স্থানীয় সুশীল সমাজ পরিবারটি পক্ষে অবস্থান করে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্যাতনের অভিযোগ করে প্রতিকারের দাবি জানান মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার আন্দারমানিক গ্রামের বৃদ্ধা সফুরা বেগম (৬৫)।

তিনি জানান, বেশ কয়েক বছর আগে ওই এলাকার জনৈক সেকান্দার আলী হাওলাদারের কাছ থেকে ৪০ হাজার টাকায় ১৮ শতাংশ জমি ক্রয় করেন। সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসলে সম্প্রতি সেকান্দার ওই জমি বাবদ আরও দুই লাখ টাকা দাবি করেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে গত ১৫ জুলাই বৃদ্ধা সফুরার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়াসহ কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার আসামিরা জামিনে বের হয়ে পুনরায় নানাভাবে হয়রানি, হুমকি এবং নির্যাতন চালাচ্ছে।

মামলার আসামিরা ওই এলাকার প্রভাবশালী হওয়ায় স্থানীয় কেউ এর প্রতিবাদও করতে পারছেন না। তারা নিজ বাড়িতে শান্তিতে বসবাসের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন। এ অবস্থায় সংবাদ সম্মেলন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, জমি নিয়ে ওই দুই পরিবারের পুরনো বিরোধের জের ধরে উভয়পক্ষ পৃথক দৃটি মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছিল। জামিনে বেড়িয়ে এসে তারা ফের ওই পরিবারকে কোন নির্যাতন করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাধীনবাংলা/ফরহাদ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat