×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৬-১০-০৬
  • ১৯ বার পঠিত

মোঃ জাকির আলী, পঞ্চগড়ঃ

অদ্য ০৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড়-এর একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, পঞ্চগড় জেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা (৫১)    পঞ্চগড়   জেলায় অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড়; সদর থানা, আটোয়ারী থানা এবং তেতুলিয়া থানার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। উক্ত দল সহ কুইক রেসপন্স টিম পঞ্চগড় জেলার আটোয়ারী, তেতুলিয়া ও সদর থানা এলাকায় একযোগে সমন্বিত অভিযান পরিচালনা করে।

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুর জামান  মুক্তাকে আটক করছে পুলিশ    
এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় পঞ্চগড় সদর থানাধীন কাজীপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা (৫১)   পিতা-মৃত-আঃ খালেক ভূইয়া, মাতা-নুরজাহান ভুইয়া , সাং-সাতখামার, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড় এবং বর্মাাহন ঠিকানা-সাং-কাজীপাড়া, ধাক্কামারা ইউপি, থানা ও জেলা-পঞ্চগড়। তিনি  পঞ্চগড় জেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানার মামলা নং-১২, তারিখ-১০/১১/২০২৪ খ্রিষ্টাব্দ; জিআর নং-৪২১/২৪; ধারা-১৪৩/৩৪১/৩২৫/৩০২/২০১/৫০(২)/১১৪/৩৪ পেনাল কোড এবং ৪৪৮/১৪৩/৩২৩/৪২৭/৪৩৫/৫০৬ ধারায় মামলা তদন্তাধীন রয়েছন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat