×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ২৩০ বার পঠিত
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পান চাষিদের মাঝে ১ কোটি ৬৪ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টার সময় ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া বিজেএম কলেজ মাঠে ভেড়ামারা উপজেলা প্রশাসনের ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানচাষিদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন পান চাষিকে ৪০ হাজার টাকা, ১১০ জনকে ৩০ হাজার টাকা, ৫২৪ জনকে ২০ হাজার টাকা, ২১৯ জনকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ও ভেড়ামারা উপজেলার সরকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।
চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মহসীন আলম মুরাদ, জেলা প্রশিক্ষক কর্মকর্তা মোহাম্মদ আবুল করিম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীমসহ আরো অনেকে। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পান চাষি, সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat