×
সদ্য প্রাপ্ত:
ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ২৭৫ বার পঠিত
আকাশ দাশ, বান্দরবান:
বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন আরো এক সদস্যকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনী ,পরে তাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

পুলিশ জানায়, বান্দরবানের রুমা থানার মামলায় যৌথবাহিনীর সদস্যরা বান্দরবান সদরে অভিযান পরিচালনা করে সশস্ত্র সংগঠন (কেএনএফ) এর সন্দেহভাজন সদস্য বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মনট্রিয়াল বম (৫৫) কে গ্রেফতার করে।

এদিকে গ্রেফতারকৃত আসামী মনট্রিয়াল বমকে  (৬ জুন)  বৃহস্পতিবার দুপুরে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে বান্দরবান সদরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আশা হয় তাকে।

পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা গ্রেপ্তারকৃত আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানার মামলায় গ্রেফতারকৃত আসামী মনট্রিয়াল বমকে আদালতে হাজির করা হলে আদালতে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat