×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১২৮ বার পঠিত
প্রতিবেদক:মোঃ মোজাফফার আহমেদ


আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট উপলক্ষ্যে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ধুপ্যাচর এলাকায় এক বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ভোটারদের সচেতন করেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিটি ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
গণভোটের গুরুত্ব: জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত গণভোটে সাধারণ মানুষের মতামতের গুরুত্ব অপরিসীম। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।
নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে এদিন বিলাইছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়। এতে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat