×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ২৭৬ বার পঠিত
ফুলপুর, ময়মনসিংহ:
আসন্ন পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে ঈদ কেনাকাটায় ব্যস্ত মানুষজন। কোরবানির ঈদকে সামনে রেখে সকল পণ্যের দোকানেই লেগেছে কেনাকাটার ভীড়। ব্যবসায়ীরা নিত্যনতুন পণ্যে সাজিয়েছেন দোকানগুলো। অনেক দোকানিই ঈদের আমেজে করেছেন রঙ্গিন বাতির আলোকসজ্জা। তবে কাপড়ের দোকানগুলোতে ক্রেতা সমাগম অনেক বেশী। ঈদ উপলক্ষে জুতা, পাঞ্জাবি, জুয়েলারি, ক্রোকারীজ ও মুদি দোকানসহ ফুটপাতের দোকানগুলোতেও মানুষজনের ভীড় চোখে পড়ার মতো। ফুলপুর বাসস্টেশন ও আমুয়াকান্দা বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ঈদ কেনাকাটায় মার্কেটগুলোতে মহিলাদের উপস্থিতি অনেক বেশী। ঈদ শপিং করতে আসা একজন মহিলা জানান, পরিবারের কর্তা কাজে ব্যস্ত থাকায় তিনি নিজেই এসেছেন ঈদের কেনাকাটা করতে। ফুলপুর বাসষ্টেশন এলাকার নিউ আশিক বস্ত্রালয়ের মালিক আনিসুর রহমান জানান, রমজানের ঈদের চেয়ে কুরবানির ঈদে বেচাকেনা অনেকটাই কম। ঈদে মার্কেটগুলোর নিরাপত্তার বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ঈদ উপলক্ষে শহরের মার্কেটগুলোতে চুরি, ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে থানা পুলিশ তৎপর রয়েছে। এছাড়া রাস্তায় যানজট ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat