×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৯
  • ২২৬ বার পঠিত
মোঃ মোরসালিন পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ-জারিয়া মহাসড়কে মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদ সংলগ্ন এলাকায় ১৯ জুন, বুধবার সকাল আনুমানিক সাড়ে সাতটায় বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শাকিল (১৭) নামে একজন নিহত হন। নিহত শাকিলের পিতার নাম মোঃ হেলাল উদ্দিন এবং মাতার নাম মোছা: দুলেনা খাতুন, গ্রামের নাম শালদিঘা, পূর্বধলা থানা। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

পূর্বধলা থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম বলেন, বুধবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঢাকা থেকে ছেড়ে আসা হুগলাগামী রিলাক্স পরিবহন বাসটি দুর্ঘটনার পর আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ থাকলেও পরে শ্যামগঞ্জ-জারিয়া মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat