×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ২০১ বার পঠিত
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
উপজেলার প্রথম চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মধ্যনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া।রবিবার (২৩ জুন) সকাল ১১টায় সিলেট বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী সিলেট বিভাগের শেষ ধাপে নির্বাচিত ৬ জনের মধ্যে ৫ জন উপজেলা চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।অন্য একজন পবিত্র হজ্ব পালনের জন্যে দেশের বাহিরে অবস্থান করছেন বলে জানা গেছে।এসময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে মধ্যনগর উপজেলার প্রথম চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় কমিশনারসহ সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,মধ্যনগরের মানুষ আমাকে ভালোবেসে নির্বাচনে বিপুল ভোটে জয়ী করেছেন।মধ্যনগর উপজেলা বাসীর ভালবাসার ফলেই আজকে আমি এই শপথগ্রহণ অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে শপথ নিতে পারছি। তাদের এই ভালবাসার ঋণ ভালবাসা দিয়েই পরিশোধ করতে চাই।সবাই দোয়া করবেন আমি যেন আমার উপজেলা বাসীর প্রত্যাশা পূরণ করতে পারি। এসময় তিনি মধ্যনগরকে সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat