×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২০-১০-০১
  • ২০৪ বার পঠিত

স্বাধীনবাংলা, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জমাজমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষার্থী মোসাঃ শামিমা আক্তার মীমকে পিটিয়ে জখম করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর দুপুর ২ টায় পৌরসভা ৭নং ওয়ার্ড মোসলেম সরদার মুসা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মোঃ মোসলেম সরদার বাদী হয়ে ২৪ সেপ্টেম্বর বাউফল থানায় একটি অভিযোগ দাখিল করেন। বাউফল থানার সাধারন ডায়েরী নং ১১১৬।

 

থানায় অভিযোগ সূত্রে ও অভিযোগকারী মোসলেম সরদার মুসার বক্তব্যে জানা যায়, বিবাদী মোঃ মোসলেম চৌকিদার গংদের সাথে আমার কবলা রেকর্ডীয় সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিয়া আসিতেছে। বিবাদীরা স্থানীয় শালিস অমান্য করিয়া তাদের ক্রয় করা দাগের জমিতে না যাইয়া আমাদের দাগের জমি দাবি করিয়া জোড় পূর্বক জমিতে ঘর করার পায়তারা করে। জমিজমা বিরোধের পূর্ব জেরে বিবাদী মোসলেম চৌকিদার, সোহেল চৌকিদার, জুয়েল চৌকিদার, সালমা বেগম ২৩সেপ্টেম্বর দুপুরে আমার বসত ঘর পিটাইয়া কোপাইয়া ভাংচুর করে এবং আমার ২৫/২৬ টি বিভিন্ন প্রজাতির গাছ কাটিয়া ভাংগিয়া প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি করে। আমি বাধাঁ দিলে বিবাদীরা আমাকে কিল ঘুষি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে সাধারন জখম করে। আমার মেয়ে স্কুল শিক্ষার্থী শামিমা আক্তার মীম বাধা দিলে তাকে এলোপাথাড়ি আঘাত করে প্রান নাশের হুমকি দেয়। আমি ও আমার মেয়ের ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় বাউফল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আঃ রব আহত শামিমা আক্তার মীমকে  উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করে সিটি স্কানের জন্য পরামর্শ দেন। সিটি স্কান ও ডাক্তারের পরামর্শ শেষে আমার মেয়ে এখন আবার বাউফল হাসপাতালে ভর্তি আছে

 

আহত শিক্ষার্থী শামিমা আক্তার মীম এ প্রতিনিধিকে জানায়, আমি প্রায়ভেট পড়ে আসার পথে আমার বাবার সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকায় মোসলেম চৌকিদারসহ ৪জন আমার বাবাকে মারপিট করার সময় আমি বাধা দিলে ওরা আমাকে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে জখম করে। 

অভিযুক্ত মোসলেম চৌকিদার অভিযোগ অস্বীকার করে জানান, আমরা তাদেরকে মারধর করিনি; তারাই আমাদেরকে মেরে মামলা করেছে এবং তার মেয়েকে বাউফল হাসপাতালে ভর্তি করেছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা এএসআই আজাদ জানান, এ ঘটনায় মোঃ মোসলেম সরদার বাউফল থানায় একটি অভিযোগ করেন এবং তার মেয়ে মোসাঃ শামিমা আক্তার মীম বর্তমানে বাউফল হাসপাতালে ভর্তি আছে। অভিযোগটির তদন্ত চলছে


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat