×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৬
  • ২৩৯ বার পঠিত
এ,কে,এম আসাদুজ্জামান রানা, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে একদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। ভারী বৃষ্টিতে নদী ও পুকুর ভরাট হয়ে জেলার বিভিন্ন স্থানে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

এদিকে বৃষ্টির পানিতে শহরের পৌর এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। বেড়েছে জনদূর্ভোগ। স্থানীয়রা বলছেন, পৌরসভা কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামীকালও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে করতোয়া, মহানন্দাসহ জেলার উপর দিয়ে প্রবাহিত অন্যান্য নদীতে পানি বেড়েছে। করতোয়া নদীতে শহরের ব্রিজ পয়েন্টে  বিপদসীমার ৩ দশমিক ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেবীগঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার ২ দশমিক ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে রাতেই বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat