×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ২৬০ বার পঠিত
ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী গদখালী রেলস্টেশনটি পুনরায় চালুর দাবিতে রবিবার (১৪ জুলাই)  যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ও বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে স্থানীয় পেশাজীবী মানুষ এক হয়ে রেলপথ অবরোধ করে।

দীর্ঘদিন বন্ধ থাকা এ রেলস্টেশনটি পুনরায় চালু করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন আন্দোলন করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি গদখালী রেলস্টেশনে পৌছালে স্থানীয় লোকজন ট্রেনটি আটকে দেন। অবরোধে শত শত স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রশাসনের কাছে সাতদফা দাবি জানিয়েছেন।

এলাকাবাসী বলেন, গদখালী রেলস্টেশনটি চালু হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে। এলাকার অর্থনীতিও তরান্বিত হবে। ফুলের রাজধানী হিসেবে পরিচিতি গদখালী। দেশের ফুলের চাহিদার ৭০ শতাংশই সরবরাহ হয়  গদখালী থেকে। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখান থেকে ফুল কিনে নিয়ে যায়। সাধারণত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, খুলনার ব্যবসায়ীরা ফুল ক্রয় করতে আসেন। সকল অঞ্চলের মানুষের সুবিধার্থে গদখালী রেলস্টেশনটি দ্রুতই চালু করার দাবি জানান তারা।

অবরোধে উপস্থিত ছিলেন যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আহবায়ক জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহবায়ক অ্যাড. আমিনুর রহমান হিরু, সদস্য এস এম হাবিব, ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা রিপোটার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, গদখালী বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ এলাকার সকল পেশাজীবী মানুষ। এছাড়া অবরোধে সংহতি জানিয়ে অংশগ্রহন করে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি, সেবা সংগঠন ঝিকরগাছা, ঝিকরগাছা রিপোটার্স ক্লাব, ঝিকরগাছা কৃষক সমিতি, গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি, স্বজন চক্র গদখালী, পানিসারা গ্রাম উন্নয়ন কমিটি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat