×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২০-১০-০৫
  • ২৫৮ বার পঠিত
স্বাধীনবাংলা, ফুলবাড়ি(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় হতে রাঙ্গামাটি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটির বেহালদশা।প্রতিবছর বর্ষায় চরম ভোগান্তি পোহাতে হয় এ রাস্তা দিয়ে যাতায়তকারীদের। সবশেষ বন্যায় পানিতে তলিয়ে গোটা রাস্তাটিতে সৃষ্টি হয়েছে খানা-খন্দ। রাস্তাটির প্রায় ২৫ মিটার অংশ স্রোতের তোড়ে ভেঙ্গে যাওয়ায় বর্তমানে রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে গেছে। রাস্তাটি কাঁচা হলেও অত্র এলাকার মানুষের জীবন জীবিকায় যথেষ্ট গুরুত্ব বহন করে।রাস্তাটির আশপাশের গ্রামগুলির ১৫ হাজারেরও বেশি মানুষকে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কৃষি, পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে পুরোপুরি নির্ভর করতে হয় এ রাস্তার উপড়।

চলাচলে চরম ভোগান্তি নিয়ে এ রাস্তা দিয়ে যাতায়ত করতে হয়- রাঙ্গামাটি  উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি কাছিমুল উলুম হাফেজিয়া  মাদ্রাসা, কাগজীপাড়া সিদ্দিকিয়া নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা, সাইফুর রহমান সরকারী মহাবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের। তাছাড়াও রাঙ্গামাটিতে অবস্থিত আবাসনে (গুচ্ছ গ্রাম) এবং রাঙ্গামাটি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা গর্ভবতী মা ও শিশুদের এ রাস্তাদিয়ে যাতায়ত করতে হয় ।রাস্তার বেহালদশায় সকল প্রকার যানবাহন চলাচলের অযোগ্য হওয়ায় বর্তমানে তাদেরকে পায়ে হেটেই ক্লিনিকে যেতে হয়। গুরুতর অসুস্থ্য রোগীকে হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়তে হয় অনেককেই।তাছাড়া উৎপাদিত কৃষি পণ্য বিক্রয় ও দৈনন্দিন চাহিদা পূরণে অত্র এলাকাবাসীকে এ রাস্তা দিয়েই পার্শ্ববর্তী খোলার হাট বাজার,খোঁচাবাড়ী বাজার, নেওয়াশী বাজার, পাখির হাট, রাঙ্গামাটি বাজার, খড়িবাড়ি বাজার ও উপজেলা সদরে যেতে হয়।

 এলাকাবাসী,সবুর সরদার, দেলোয়ার হোসেন, তৈয়ব আলী, বেলাল হোসেন, আমিনুুল ইসলাম বলেন -আমরা প্রতি বছর বর্ষায় এ রাস্তাটির কারণে চরম ভোগান্তির শিকার হই।বর্তমানে রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে।থমকে গেছে আমাদের স্বাভাবিক জীবন-যাপন। রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানান তারা।

রাস্তাটির এমন বেহালদশার সত্যতা স্বীকার করে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান বাবু  বলেন-আমি  ব্যক্তিগত অর্থায়নে এলাকার জনগণকে সাথে নিয়ে রাস্তাটির ভাঙ্গা অংশে বাঁশের সাঁকো দিয়েছি। পুরো রাস্তাটি  সংস্কারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat