×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১১৭ বার পঠিত

বরগুনা প্রতিনিধি:



বরগুনা জেলার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বলইবুনিয়া ও তালবাড়ী গ্রাম এবং ৭নং সরিষামুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালিকাবাড়ী গ্রামের মৎস্যজীবী ও কৃষক পরিবার বিষখালী নদীভাঙনে সর্বস্ব হারিয়ে আজ ভূমিহীন। এসব ভূমিহীনদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং বেতাগী ও বামনা উপজেলার মধ্যবর্তী রুহিতার চরের স্থায়ী সীমানা নির্ধারণের দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে।
ভুক্তভোগীরা জানান, বিষখালী নদীর ভাঙনে তাদের মালিকানাধীন ৪৭নং বলইবুনিয়া, ৫২নং তালবাড়ী ও ৫৩নং দক্ষিণ কালিকাবাড়ী মৌজার জমি নদীগর্ভে বিলীন হলেও তারা নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। ভাঙনের পর ওই জমিতে চর পড়ে যা বর্তমানে ‘রুহিতার চর’ নামে পরিচিত। ২০১১ সাল থেকে তারা সেখানে চাষাবাদ ও বসবাস করে আসছেন।
এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার প্রশাসনিকভাবে মৌখিকভাবে আইল সীমানা নির্ধারণ করা হলেও বামনা উপজেলার কিছু লোক সেই সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এতে করে এলাকায় সংঘর্ষ, মিথ্যা মামলা ও গুরুতর আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।
তারা অবিলম্বে জেলা প্রশাসকের উপস্থিতিতে সরেজমিনে জরিপ, স্থায়ী সীমানা পিলার স্থাপন এবং ডি.সি.আর এর মাধ্যমে ভূমিহীনদের জমি বন্দোবস্ত প্রদানের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat