×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২০-১০-০৬
  • ৩৩০ বার পঠিত

স্বাধীনবাংলা, ডেস্ক রির্পোট:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১,৪৯৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু৫,৪০৫ জন । দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৭১ হাজার ৬৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তাছাড়া দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে।

 গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৬৫১ জন। প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৬ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জন। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৭৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার প্রতি ১০০ টিতে ১২.১৪ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.৪৫ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ, ১০ জন নারী। আর যারা মারা গেছেন তাদের মধ‍্যে বেশির ভাগের বয়স ৬০-এর উপরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat