×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৪-১২-২১
  • ১৭৪ বার পঠিত
মো দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় ভোমরার এক ব্যবসায়ীর থেকে ২৩ লক্ষ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতা ছিনতাইকারী মেহেদী হাসান মুন্না (২৪) আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত মুন্না সাতক্ষীরা সদরের কুচপুকুর এলাকার আতিয়ার রহমানের ছেলে। ভোমরার মেসার্স মা ট্রেডার্স এর স্বত্বাধিকারী ব্যবসায়ী মোঃ আমির হামজা জানান, তিনি ভোমরার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আমদানি-রপ্তানি কারক। তার প্রতিষ্ঠানের কর্মচারী শওকত আলী ও ওবায়দুল্লাহ বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ২৩ লক্ষ ৮৪ হাজার ৫শ’ টাকা তুলে মোটরসাইকেলে ভোমরায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসছিল। শওকত আলী মোটরসাইকেল চালাচ্ছিল এবং ওবায়দুল্লাহ টাকার ব্যাগ নিয়ে তার পিছনে বসে ছিল। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ জন ছিনতাইকারী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদেরকে ফলো করে। একপর্যায়ে বিকাল সোয়া পাঁচটার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা- ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় পৌছালে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে শওকাতের মাথায় আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসয় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমার কর্মচারীদের সহায়তায় স্থানীয় জনতা একজন ছিনতাইকারীকে আটক করে। পরে তাকে পুলিশের সোপর্দ করে। বাকি ৪ ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুন্না নামের এক ছিনতাইকারী আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat