×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২০-১০-০৬
  • ৩৫২ বার পঠিত

স্বাধীনবাংলা, বিনোদন ডেস্ক

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল। ভারতে করোনার অতিমারী পরিস্থিতির মধ্যেই বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পাত্রের নাম ও কবে বিয়ে করছেন সে কথা নিজেই জানিয়েছেন কাজল।

টুইটারে কাজল জানিয়েছেন, চলতি মাসের ৩০ তারিখে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। বরের নাম গৌতম কিচলু। তিনি মুম্বাইয়ের একজন ধনাঢ্য ব্যবসায়ী। বিয়ের আনুষ্ঠানিকতা সব মুম্বাইয়েই হবে। আপাতত দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে অনাড়ম্বরভাবে বিয়ের আয়োজন হবে। নিজের এই বিশেষ দিনের জন্য অনুরাগী এবং সহকর্মীদের শুভেচ্ছা চেয়েছেন কাজল। ভক্ত-অনুরাগীদের আতঙ্কিত না হতে কাজল আরও জানিয়েছেন, রূপালি জগতের বাইরের কাউকে বিয়ে করলেও সিনেমা জগত ছাড়ছেন না। বিয়ের পরও আগের মতোই সমানভাবে অভিনয় চালিয়ে যাবেন। তবে‘বাহুবলি’ পরিচালক এস এস রাজামৌলির ‘মাগাধিরা’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কাজল। সবমিলিয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৫০টির বেশি তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন কাজল। এদের মধ্যে ‘সিংহাম’, ‘মাগাধিরা’ছাড়াও তার জনপ্রিয় ছবিগুলো হচ্ছে - মোসাগাল্লু, ইন্ডিয়ান পার্ট টু, মুম্বাই সাগা, প্যারিস প্যারিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat