সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে আয়োজিত এ সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বক্তব্য দেন। গোপালগঞ্জে সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের আচরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের পর দেশের মানুষের সঙ্গে দলটির কোনো সম্পর্ক থাকতে পারে না। ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বিপিএইচসিডিএ মাদারীপুর জেলা শাখার সভাপতি ডা. গোলাম সরোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কে এম শহীদুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান মাশুক এবং সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন।
সভায় আগামী তিন বছরের জন্য গঠিত ২১ সদস্যের জেলা কমিটির পরিচিতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।
এ জাতীয় আরো খবর..