×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ৩৯ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) মাদারীপুর জেলা কমিটি। এ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী মাদারীপুর মস্তফাপুর হর্টিকালচার সেন্টারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশকুর রহমান মাশুক। বিশেষ অতিথি ছিলেন অসকস কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. একরামুল হক সরকার।

মাদারীপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক উপদেষ্টা (অব.) সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. এস এম লিয়াকত আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈনিক (অব.) মো. শওকত হোসেন এবং জেলা কমিটির সহ-সভাপতি সার্জেন্ট (অব.) মো. কবির মৃধা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অসকস কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত মাতুব্বর, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. জুলহাস মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি খোন্দকার মাশকুর রহমান মাশুককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশকুর রহমান মাশুক। তিনি বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য জেলা পরিষদের জমিতে কার্যালয় নির্মাণের ব্যবস্থা করা হবে। এ জন্য উপযুক্ত জমির বিষয়ে তাঁকে অবহিত করলে জমি বরাদ্দের পাশাপাশি কার্যালয় নির্মাণে নগদ অর্থ সহায়তাও দেওয়া হবে।

তিনি আরও বলেন, যে দলের তিনি কর্মী, সেই দলের প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি ছিলেন সশস্ত্র বাহিনীর গর্ব মেজর জিয়াউর রহমান।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat