×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৮
  • ১৯১ বার পঠিত
বরগুনা সংবাদদাতা:
বেতাগী উপজেলা পরিষদ ও পৌরসভায় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে, এঘটনায় উপজেলা পরিষদ এবং পৌরসভার সকল আসবাবপত্র ভাঙচুর সহ সরকারি মালামাল লুট করে নিয়ে যায় তারা।

রবিবার (১৮ আগষ্ট ২০২৪ ইং) বেলা এগারোটা থেকে প্রথমে উপজেলা পরিষদ, পরবর্তীতে পৌরসভায় দুই শতাধিক দুর্বৃত্তরা এ হামলা করে, এতে পৌরসভার তিনজন স্টাফদের মেরে গুরুত্বর আহত করে। পরে সংবাদ পেয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ও সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, নৌ বাহিনীর লে: কমান্ডার রাফায়েত বিন ফেরদৌস,বেতাগী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ূন কবির মল্লিক বলেন, পৌরসভা কার্যালয়ে হামলার কথা শুনেছি। আমার দলীয় কোন ব্যক্তি এই হামলার সাথে জড়িত নয়। উপজেলা আওয়ামী লীগের মধ্যে দলীয় কোঁদল রয়েছে জানিয়ে হুমায়ূন কবির আরও বলেন, গত জানুয়ারিতে সংসদ সদস্য পরিবর্তন হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তারপরে উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম কবির তার দলের সাধারণ সম্পাদকের বিপক্ষে একজন ইউপি চেয়ারম্যানকে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী করে বিজয়ী করিয়েছেন। সেই সময় স্থানীয় আওয়ামী লীগের কোঁদল আরও বেড়ে যায়। তাঁদের মধ্যের কোন এক পক্ষ আজকের এই ভাংচুরের ঘটনা ঘটিয়ে বিএনপিকে দোষারোপ করতে চাইছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat