×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৮
  • ১৯৭ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 

শেরপুরের ঝিনাইগাতীতে অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি অপহৃত   মাদ্রসা ছাত্রী। গ্রেফতার হয়নি ঘটনার সাথে জরিত কোন অপরাধী। ওই মাদ্রাসা ছাত্রী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামের দিনমজুর কন্যা ও বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। অপহৃত মাদ্রাসা ছাত্রীর পরিবার সুত্রে জানা গেছে, প্রতিবেশী রাজু মিয়া ওই মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে মাঝে মধ্যেই উত্ত্যক্ত করে আসছিল। ওই মাদ্রাসা ছাত্রী ও  রাজু মিয়া  চাচা ভাতিজি সম্পর্ক। রাজু মিয়া ওই মাদ্রাসা ছাত্রীকে  প্রেমের প্রস্তাব দিত। এ বিষয়ে মাদ্রাসা ছাত্রী রাজু মিয়াকে অপমান ও করে। 

এ ঘটনাকে কেন্দ্র করে রাজু মিয়া আরো উত্তেজিত হয়ে উঠে।  এক পর্যায়ে গত ২২ ডিসেম্বর রবিবার বিকালে ওই মাদ্রাসা ছাত্রী বাড়ির উঠানে কাজ করার সময় রাজু মিয়া তার সহযোগী মাইনুল আইজল, জাহাঙ্গীরসহ আরো কয়েক জনের সহযোগিতায় ও মাদ্রাসা ছাত্রীকে বাড়ির সামন থেকে একটি সিএনজিতে তুলে অপহরণ করে  নিয়ে যায়। এ বিষয়ে মাদ্রাসা ছাত্রীর পিতা বাদি হয়ে ৪ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

 কিন্তু ১৬ দিনেও উদ্ধার হয়নি  অপহৃত মাদ্রাসা ছাত্রী। গ্রেফতার হয়নি ঘটনার সাথে জরিত কোন অপরাধী। উল্টো  অপরাধীরা মাদ্রাসা ছাত্রীর পরিবারকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শনসহ মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। ফলে ওই মাদ্রাসা ছাত্রীর  পরিবার এখন  চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপর দিকে মেয়েকে না পেয়ে পাগল প্রায় মাদ্রাসা ছাত্রীর পরিবার।  এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা ঝিনাইগাতী থানার এস আই মো,জামাল মিয়া বলেন বিষয়টি তার আগে অন্যএকজনে দেখেছেন। 

পরে ওসি সাহেব বিষয়টি দেখার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে আইনগত  ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat