×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২০-০৮-১৯
  • ২৯১ বার পঠিত

স্বাধীনবাংলা, নিউজ ডেস্কঃ

ঢাকায় সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আজ বুধবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ভারতে ভ্যাকসিন তৈরি হলে সেই ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।

'ভারত বিশ্বের ৬০ শতাংশ ভ্যাকসিন উৎপাদন করে। করোনাভাইরাসের ক্ষেত্রেও ভারত টিকা আবিষ্কারের জন্য কাজ করছে এবং বর্তমানে প্রক্রিয়াটি এগিয়ে গেছে। যখন ভ্যাকসিন উৎপাদনে যাওয়া হবে তখন বন্ধু, সহযোগী ও প্রতিবেশী দেশগুলো এর অংশীদার হবে। আর বাংলাদেশ সব সময় ভারতের অগ্রাধিকারে আছে।'

হর্ষ বর্ধন শ্রিংলা আরও বলেন, 'মাহামারির কারণে দু'দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাধাগ্রস্ত হয়েছে। এখন সেই যোগাযোগ আবারও স্বাভাবিক করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত জাতিসংঘের অস্থায়ী সদস্য হিসেবে রোহিঙ্গা সংকট ইস্যুতে কাজ করবে। এ সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে ভারত।'

কোভিড-১৯ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো সঙ্গে সাক্ষাৎ করছেন না। এর মধ্যেও তাকে সাক্ষাৎ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান ভারতের পররাষ্ট্র সচিব।

সাংবাদিকদের তিনি জানান, করোনা মহামারির সময়ে দু'দেশের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে যে সীমাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, তা দূর করাই ছিল আলোচনার প্রধান উদ্দেশ্য। এর পাশাপাশি করোনার ভ্যাকসিন এবং রোহিঙ্গা সংকট ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat