×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১০-২৬
  • ১৮৫ বার পঠিত
আশরাফুল ইসলাম গাইবান্ধা::
মাছ চাষ প্রকল্পে মন্দির থেকে বৈদুতিক লাইন নেয়ার বিরোধের জেড়ে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শ্রীধাম নামে এক মাছ ব্যবস্যায়ী কে পিটিয়ে হত্যা করেছে । ২৪ অক্টোবর বৃহস্পতিবার  রাত সাড়ে ১০ টার টার দিকে বোনারপাড়া বাজারের মাছের আড়তে এ ঘটনা ঘটেছে।  সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  সোহেল রানা  এ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।  এঘটনার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ২৫ অক্টোবর শুক্রবার দুপুরে গাইবান্ধা- সাঘাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় ব্যবসায়িরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে ।

স্থানীয়রা জানান, বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার  মিলন মিয়া ও সাবেক ইজারাদার রফিকুল ইসলাম তেলিয়ান মৌজায় ছাটকালপানি মাজি পাড়ার নামে ইজাকৃত বিল জোড়পুর্বক দখল করে বিলের পাশে মাঝিপাড়া মন্দির থেকে বিদুতের লাইন নেন । এই লাইন নেয়ার পরে কয়েক মাসে ২৪ হাজার টাকা বিল বকেয়া হয় । পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেনয় পল্লী বিদ্যুৎ অফিস ।  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় মন্দির অন্ধকার থাকায় মন্দির কমিটি গতকাল (২৪ অক্টোবর) বৃহস্পতিবার  বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে আবারো বিদ্যুৎসংযোগ নেন । সংযোগ নেয়ার বিষয়টি জানার পরে  সেদিন দুপুর থেকেই এই মিটার থেকে মাছ চাষ প্রকল্পে বিদুতের লাইন নেয়ার চেষ্টা করেন বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার  মিলন মিয়া ও সাবেক ইজারাদার রফিকুল ইসলাম। এই বিদুতের লাইন দিতে অসম্মতি জানান স্থাণীয় মন্দিরের সদস্য ও মাছ ব্যবস্যায়ী শ্রীধাম । পরে সেই দিন রাত সাড়ে ১০ টার দিকে বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার  মিলন মিয়া, এরশাদ মিয়া, রফিকুল ইসলাম ও আবুল কালাম সহ তাদের ৪/৫ জন সহযোগীকে নিয়ে  শ্রীধামকে মারপিট করে ও মাছ বিক্রির ট্রে দিয়ে বুকে আঘাত করে । এঘটনায় আহত শ্রীধামকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  সোহেল রানা সাংবাদিকদের জানান, বৈদুতিক লাইন নেয়ার বিরোধের জেড়ে হত্যার ঘটনা ঘটেছে । এই ঘটনা তদন্তপূর্বক জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে ।  গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোফররফ হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন ।  এসময় তিনি সাংবাদিকদের জানান, আমরা বিষয়টি তদন্ত করছি । তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat