×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ২৩৭ বার পঠিত
মোঃ আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদীনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার উদ্যোগে মঙ্গলবার বাদ আসর থেকে শুরু করে রাত ১২ঘটিকা পর্যন্ত চলমান ওয়াজ মাহফিলে প্রাণীসম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও অত্র মাদ্রাসার সভাপতি মুহাম্মাদ শাহ জামাল এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দেশবরেণ্য আলেম,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন আল্লামা আব্দুল বাসেত খান সিরাজী,দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা করেন মাওলানা তাজউদ্দিন ফিরোজী,তৃতীয় আলোচক হিসেবে আলোচনা করেন মাওঃ মোঃ আনিসুর রহমান আল হাদী সহ অন্যান্য ওলামায়েকেরামগণ। এসময় উক্ত ওয়াজ মাহফিলে অত্র প্রতিষ্ঠান থেকে এবছর ১০জন হিফজ সমাপনকারী হাফেজ ছাত্রদের দেস্তারবন্দি (সম্মানী পাগড়ী) প্রদান করা হয়েছে। পরিশেষে উক্ত ওয়াজ মাহফিলে অত্র এলাকার সকল মৃতব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat