×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৮
  • ২০২ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 
শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

৮ ডিসেম্বর দিবাগ ত রাত ২টার দিকে নকলা উপজেলার হলপট্টি মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মোঃ নওশেদ এর ছেলে মোঃ নয়ন (২২), তারাকান্দি গ্রামের মোঃ পিয়ার আলীর ছেলে মোঃ রাছেল (২৪) ও মধ্য তারাকান্দি গ্রামের আব্দুল খালেক এর ছেলে মোঃ আলামিন (২৮) (সিএনজি ড্রাইভার)।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ, কং আশরাফুল ইসলাম, আজিজুল হাকিম, রাশেদ মাহমুদ, অনিক মল্লিক সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলার নকলা উপজেলার শেরপুর টু ময়মনসিংহ রোড় হলপট্টি মোড় এলাকায় মিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালায়।


 এসময় একটি সিএনজির গতিরোধ করলে মাদক কারবারি মোঃ নয়ন, মোঃ রাছেল, মোঃ আলামিনকে আটক করে। পরে ওই সিএনজি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তার ভিতর পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো গাঁজার বড় ১০টি প্যাকেট থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে।


এব্যাপারে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ তিন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারিরা এক স্বীকারোক্তিতে বলেন তারা সিএনজি দিয়ে গাঁজা পরিবহন করেন এবং শেরপুর জেলার বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজসে গাঁজা বিক্রি করে। ওই তিন মাদক কারবারিকে রোববার দুপুরে নকলা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat