×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১১
  • ১৫৯ বার পঠিত
এহসানুল মাহবুব সাজিদ, দেওয়ানগঞ্জ উপজেলা সংবাদদাতা : দেওয়ানগঞ্জ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে গতকাল সোমবার এক মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম। ১১ নভেম্বর রোজ সোমবার সকাল ১১ টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা মিলনায়তন হলে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। এসময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার ভূমি শামছুজামান আসিফ, উপজেলা  প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি, জামায়াত-শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও
দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতন, সিনিয়র সাংবাদিক তারেক মাহমুদ  প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাসিনা বেগম  ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।   জামালপুর জেলার শিক্ষার মানউন্নয়ন,   অবৈধ দখল উচ্ছেদ,  খাদ্যে ভেজাল, মাদকদ্রব্য সহ  নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সহ নানা উন্নয়নমূলক কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে সভার সভাপতি শেখ জাহিদ হাসাস প্রিন্স সমাপনী বক্তব্যর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat