×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ২৩৬ বার পঠিত

এএসএম হারুন 
ফেনীতে বিপুল সংখ্যক বিদেশী মদসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিন কাশিমপুর থেকে ১১৫ বোতল বিদেশী মদসহ শাহেদুল ইসলাম(২৭)কে গ্রেফতার করা হয়। সে একই উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিন কাশিমপুর এলাকার এয়াকুবের ছেলে।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য জানান। তিনি আরো জানান, পুলিশ গোপন সংবাদে জানতে পারে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার এয়াকুব মিয়ার বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঐ এলাকায়  অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর সময় মোঃ শাহেদুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করে।আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বসতঘরের খাটের নিচে ১১৫ বোতল বিদেশী মদ রয়েছে। পুলিশ সেগুলো উদ্ধার করে তাকে দেখায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও চোরা চালান আইনে মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat