×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-১৮
  • ২০৪ বার পঠিত

ভোলা, ১৮ নভেম্বর, ২০২৪ (বাসস): বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

ভোলার তজুমদ্দিনে ডাকবাংলো’র হলরুমে রোববার রাতে উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজন। আমরা চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক এবং আশাকরি অন্তর্বর্তীকালীন সরকার অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিবেন। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার অর্জনের জন্য সংগ্রাম করেছে। 

উপজেলা ছাত্রদল আহবায়ক মো. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু এবং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহিবুল্লাহ নাগর।

দ্রব্যমুল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর হাফিজ বলেন,বর্তমান অন্তবর্তী সরকার আওয়ামী ষড়যন্ত্রের কারনে দ্রব্যমূল্যের বাজারে সিন্ডিকেট ভাংতে না পারায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। নির্বাচিত সরকার থাকলে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহীন আলম অভি, মো. হুমায়ুন, ইব্রাহীম গাজী, শাহরিয়ার হোসেন সেজান, মহিবুল্লাহ রামীম, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মো. রাসেল আহমেদ প্রমুখসহ উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat