×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ১৫৬ বার পঠিত
সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

সামাজিক সংগঠন " পজিটিভ শ্রীমঙ্গল"-এর উদ্যোগে সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহ প্রদান করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পজিটিভ শ্রীমঙ্গলের চেয়ারম্যান তোফায়েল আহমেদের তত্ত্বাবধানে ও নির্বাহী পরিচালক মো. আল আমিনের সঞ্চালনায় সংগঠনের সকল সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।


নির্বাহী পরিচালক জনাব মো. আল আমিন জানান,' লিফলেট বিতরণ কার্যক্রম শুরুর পর এই কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে পরিবেশ, স্বাস্থ্য, এবং সামাজিক বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

লিফলেটে মাদক বিরোধী প্রচারণা,বাল্য বিবাহ বন্ধ করা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব নিয়ে সচেতনতা সৃষ্টির তথ্যসহ সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বাক্য উল্লেখ করা হয়'।

উক্ত কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তারা লিফলেট পড়ে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং নিজেদের চারপাশের পরিবেশ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করে।

শ্রীমঙ্গলের এক শিক্ষার্থী বলেন,“এই লিফলেট থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা চেষ্টা করব নিজেরা সচেতন হতে এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করতে"।

পজিটিভ শ্রীমঙ্গলের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ জানান,“সচেতনতার মাধ্যমে আমরা সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ আজ এই বার্তা গ্রহণ করেছে এবং আমরা আশা করি তারা তা সমাজের কল্যাণের জন্য ছড়িয়ে দেবে"।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat