×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ২০৭ বার পঠিত

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৪ (বাসস): বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনী কার্যক্রমের ওপর স্থিতাবস্থার মেয়াদ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে বায়রার নির্বাচন নিয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বহাল থাকবে।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। অপর পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনী কার্যক্রমের ওপর ১৮ নভেম্বর পর্যন্ত স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। আজ সে স্থিতাবস্থা বৃদ্ধি করে আদেশ দেয় সর্বোচ্চ আদালত।

গত ৫ নভেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনী তফসিল স্থগিত করেন হাইকোর্ট। সংগঠনটির সদস্য খন্দকার আবু আশফাকের দায়ের করা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী এবং বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৮ আগস্ট বায়রা কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনী তফসিল স্থগিত ঘোষণা করে হাইকোর্ট। একজন ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় উচ্চ আদালত। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বায়রার কার্যনির্বাহী কমিটি।

গত ২৫ জুন বায়রা কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনী তফসিল ষোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat