×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ১৩১ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় দাউদকান্দির মোল্লাকান্দি এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক ও অবৈধ অস্ত্রসহ দুই নারী মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে।

সোমবার (১৮ নভেম্বর) জেলার দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি এলাকা থেকে এসব মাদক দ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়। মাদক সরবরাহকারী মো: বাদলকে গ্রেফতার করতে পারেনি যৌথবাহিনী। সে পালিয়ে গিয়েছে। এসময় তার স্ত্রী মোছা: তাসলিমা বেগমসহ  মোছা: মুক্তা বেগম নামে দুই নারীকে আটক করা হয়।

যৌথবাহিনি সুত্রে জানা যায়, সোমবার রাতে মাদক ব্যবসায়ী মো: বাদল এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাদল মিয়া যৌথ বাহিনীর অবস্থান জানতে পেরে পালিয়ে যায়। এসময় তার বাসা থেকে সাড়ে ৭০০পিছ ইয়াবা, ইয়াবা সেবনের ফয়েল পেপারের রোল, ৭টি এন্ড্রয়েড মোবাইল, ১টি সিম কার্ড ও নগদ দুই লাখ ২৯হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় বাদলের স্ত্রী মোসা: তাসলিমা বেগমসহ মোছা: মুক্তা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃত মালামাল ও গ্রেফতার হওয়া দুই নারীকে দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনায় দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যৌথবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগস্টে কুমিল্লা জেলার নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক, অবৈধ মাদক কারবারী এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat