×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ২৩৪ বার পঠিত
এম. এ. হাসনাত, আজমিরীগঞ্জ প্রতিনিধি;

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক শুভ্র চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উক্ত অভিযানে ১০৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ আক্তার হোসেন (৪৬) , হাফিজ উদ্দিন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন এলাকায় ইয়াবা সহ নানান নিষিদ্ধ মাদকের ব্যবসা চালাচ্ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার একটি রেস্টুরেন্ট থেকে ইয়াবা ও নগদ টাকাসহ তাদের আটক করেন বলে জানা গেছে। আটককৃত আক্তার হোসেন পৌরশহরের আজিমনগর  (জুম্মাহাটির) মৃতঃ আব্দুর রহমানের পুত্র এবং হাফিজ উদ্দিন সুনামগঞ্জের শাল্লা উপজেলার এরাবাদ গ্রামের হুকুম আলীর পুত্র। 
বিশেষ এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি.এম মাঈদুল হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক শুভ্র চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম তাদের আটক করেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। আজমিরীগঞ্জ থানা পুলিশ ভবিষ্যতে আরো অভিযান চালাবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশে মাদক কারবার এবং সেবন নির্মূলে এলাকাবাসী ও নাগরিক সমাজের সচেতনতা এবং সহযোগিতা অবশ্য প্রয়োজনীয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদলতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat