×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ৮১ বার পঠিত
শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেল দেড় বছর বয়সী ২ কন্যা শিশু। ২০ নভেম্বর বুধবার সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডনঢনিয়া গ্রামে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 
মৃত কন্যা শিশু দুটোর নাম রেজওয়ানা ও রেজবানা এবং তাদের পিতার নাম রাকিবুল ইসলাম রকিব। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জমজ কন্যা শিশুদের নিয়ে তার বাবা-মা শ্রীবরদী উপজেলার ডনঢনিয়া গ্রামে তাদের নানা আব্দুর রহমান মুন্সির বাড়িতে বেড়াতে যায়।বুধবার সকালে খেলতে খেলতে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশু রেজওয়ানা ও রেজবানা। পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁচাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখতে পায়। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার জাহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat