×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ১৬৩ বার পঠিত

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ (বাসস) : রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এসময় আসামি পক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ সেপ্টেম্বর পুলিশের একটি বিশেষ টিম মামুনকে গ্রেফতার করে।

মামলার বিবরণে জানা গেছে, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম।

আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে রাত ৯টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়।

এসময় সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ৪০ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat