×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ১১৯ বার পঠিত
মোঃ ইসমাইল হোসেন ( খুলনা ) 
খুলনায় দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও হত্যার হুমকির প্রতিবাদে শিববাড়ি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতি খুলনা শাখা।

বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে হাজার খানেক লোক উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার নগরীর সোনাডাঙ্গা এলাকায় ক্লাসিক বোর্ড সেন্টারে অস্ত্র ঠেকিয়ে হামলা ও ডাকাতি করে চিহ্নিত সন্ত্রাসী হাড্ডি সাগর ও তার অনুসারী অন্তত ৬ জন।

বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতির খুলনার সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, খুলনায় বোর্ড ব্যবসায় অতি পরিচিত নাম মোঃ শহিদ খান তার ব্যবসা প্রতিষ্ঠানে গত বুধবার প্রকাশ্য দিবালকে হামলা ভাংচুর ও ডাকাতির ঘটনা ঘটেছে। যা আমাদের সারাদেশের ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে ভাবিয়ে তুলেছে। আমরা অবিলম্বে মোঃ শহীদ খান এর হামলাকারীদের গ্রেপ্তার ও ফার্নিচার ব্যবসায়ীদের নিরাপত্তা দাবি করছি। মানব বন্ধনে বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোসাদ্দেক হানিফ, সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন, সহ-সভাপতি মোঃ সাফায়েত হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদ্য মোঃ আলাউদ্দিন, মোঃ মিজানুর রহমান, মোঃ কারিমুল ইসলাম, শেখ জেহাদুল ইসলাম, মির মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ আসাদ তালুকদার, মোঃ শহীদ খান, আলমগীর হোসেন প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন মাল্টিন্যাশনাল ফানির্চার প্রস্তুত প্রতিষ্ঠান আকিজ বোর্ড, হাতিল ফার্নিচার, হাতিম ফার্নিচার, আকতার ফার্নিচার, আম্বাার বোর্ড মিলস, সুপার বোর্ড মিলস, পারটেক্স বোর্ড মিলস, এম. আর. এস বোর্ড মিলস, উড ল্যান্ড বোর্ড এর প্রতিনিধিগন মানববন্ধনে বক্তৃতা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও ডাকাতি এই সরকারের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী বার বার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে হামলা করে অবলিলায় ঘুরে বেড়াচ্ছে। অথচ একাধিক মামলা থাকলেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। অবিলম্বে ক্লাসিক বোর্ড সেন্টারে হামলাকারিদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সকল ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ছোট ভাইকে কুপিয়ে আহত করার বিচার দাবি ও চাঁদা না দিয়ে ডাকাতির শিকার হয়েছেন নগরীর ব্যবসায়ী মোঃ শহীদ খান। থানায় জিডি, মামলা এমনকি যৌথবাহিনীর কাছে লিখিত অভিযোগ করে কোন বিচার না পেয়ে এখন নিজের জীবন নিয়েই হুমকিতে পড়েছেন তিনি। অস্ত্র ঠেকিয়ে দিনে দুপুরে দোকান ভাঙচুর করে সোনাডাঙ্গা এলাকার ক্লাসিক বোর্ড সেন্টারের সত্বাধিকারী মোঃ শহীদ খানের কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সোনাডাঙ্গার সৈয়দ আলী হোসেন সড়কে ক্লাসিক বোর্ড সেন্টারে অস্ত্রের মুখে দোকানের কর্মচারীদের জিম্মি করে ৬ ডাকাত এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা হলেও এখনও কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ফানির্চার দোকান কর্মচারী সমিতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat