×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ১৫৭ বার পঠিত
মো: জয়নাল আবেদিন (জয়), রাজশাহী জেলা প্রতিনিধি 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ছাত্রীদের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জিমনেসিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান।


প্রথমবারের এই আয়োজনে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের দশটি বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন আন্তঃবিভাগ গেমস উপ কমিটির সভাপতি ও ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারী এন্ড এ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের ডিন ও শৃঙ্খলা উপ-কমিটির সভাপতি অধ্যাপক কেএম মোজাফফর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শরীর চর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জনাব আহসান-উল-আলম।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এতে চিকিৎসা মনোবিজ্ঞান টাই ব্রেকারে ২-১ গোলে জয়ী হয়। ২য় ম্যাচে সংস্কৃত বিভাগ টাই-ব্রেকারে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে ২-০ গোলে পরাজিত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat