×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ১৫২ বার পঠিত
মতিউর রহমান (ভৈরব উপজেলা প্রতিনিধি) 
গতকাল রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ইং
 কিশোরগঞ্জের ভৈরবে  ইয়াবা ও সেবনের সামগ্রীসহ মাদক কারবারী উর্মী বেগমকে আটক করেছে মাদক বিরোধী সামাজিক সংগঠন “আমাদের চেষ্টা ”। রবিবার রাত সাড়ে দশটার থেকে এগারোটা সময় ভৈরব পৌরসভার  নতুন রাস্তা এলাকার সোহাগ মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। উর্মী এলাকার চিহ্নিত মাদক কারবারী সোহাগ মিয়ার স্ত্রী। স্থাণীয়রা জানান, বহু বছর যাবত সোহাগ ও তার স্ত্রী প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে দাপটের সহিত। গতকাল রবিবার  সোহাগ সাগর নামে একটি ছেলের কাছে ইয়াবা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিত "আমাদের চেষ্টা" সংগঠনের সদস্যগন ধরতে গেলে  সোহাগের বাড়ির সিসি ক্যামেরায় তাদের আসার দেখে পালিয়ে যায়। সংগঠনের সদস্যগন সোহাগের বাড়িতে এসে তার বসত ঘরে এক নারীর মাধ্যমে উর্মীর দেহ তল্লাশী করে। 
তল্লাশির পর তার পরিহিত সুয়েটারের পকেট থেকে ১ শত পিস ইয়াবা উদ্ধার করে। সংগঠনে সদস্য ও এলাকাবাসীকে উর্মীকে পুলিশে সোপর্দ করে।  
 ভৈরব থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন বলেন গতকাল রাতে এলাকাবাসি ১শত পিস ইয়াবাসহ উর্মী নামে নারীকে আটক করে পলিশে সোপর্দ করেছে। আজ তাকে জেলা হাজতে প্রেরন করা হবে। মাদক বিরোধী সেচ্চাসেবী সংগঠন "আমাদের চেষ্টা" সংগঠনের সভাপতি ওমর মোহাম্মদ অপু ও সাধারণ সম্পাদক ইউছুফ মিয়া জানান, এই এলাকায় সোহাগ ও তার স্ত্রী উর্মী ও সোহাগের ছোট ভাই শরীফ বহু বছর যাবত এ বাড়িতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি অপরাধ মূলক কর্মকান্ঠ   করে আসছে। আজ খবর পেয়ে এলাকাবাসিকে সাথে নিয়ে তার বাড়িতে পৌছার পুর্বেই সোহাগ পালিয়ে যায়। পরে এক নারীর মাধ্যমে সোহাগের স্ত্রীর দেহ তল্লাশী করলে তার পরিধেয় সুয়েটারের পকেট থেকে ১ শত পিস ইয়াবার ১টি পেকেট ও ইয়াবা সেবনের উপকরন উদ্ধার করা হয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত উর্মীকে থানায় নেওয়া হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat